কলাপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। সোমবার কলাপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী ও স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল ৬ টায় স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পটুয়াখালী-৪, কলাপাড়া-১১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল অহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহŸায়ক ফাতেমা আক্তার রেখা, পৌর আওয়ামীলীগের সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক অধক্ষ্য শহিদুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাছুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মীর তারিকুজ্জামান তারা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক
এ্যাডভোকেট সাইদুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মাহবুবুর রহমান, মহিপুর থানা যুবলীগের আহ্ধসঢ়;হায়ক মিজানুর রহমান বুলেট, উপজেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান, সাধারন সম্পাদক
ফয়জুল ইসলাম আশিক তালুকদার প্রমূখ। সবশেষ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আছর নামায়বাদ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া- মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশইমাম মাওলানা মো: মাছুম বিল্লাহ।